সোমবার

২৬ অক্টোবর, ২০২৬ ১১ কার্তিক, ১৪৩৩

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় কাতারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ১৪:৩৫

শেয়ার

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় কাতারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ছবি সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের রাজধানীর মগবাজারে নিজের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় কাতারের দোহায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আকাশ মিডিয়া ভুবনের উদ্যোগে রবিবার রাতে দোহার একটি ঘরোয়া রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

আকাশ মিডিয়া ভুবনের ইভেন্ট কো-অর্ডিনেটর মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক ই এম আকাশ।

আসিফ আকবরের নিরাপত্তা নিশ্চিত করার দাবি

সভায় বক্তব্য দেন কাতারের বৈশাখী ব্যান্ডের পরিচালক ফয়েজ আহমেদ, আকাশ মিডিয়া ভুবনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন ফিরোজ প্রিন্স, প্রবাসী সংগীতশিল্পী ফয়সাল আহমদ সজন, বিশিষ্ট ব্যবসায়ী নোমান খান, তরুণ উদ্যোক্তা কামাল হোসেন, কমিউনিটি নেতা দিপু চৌধুরী বিশু ও আল-আমিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের নিজের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ সময় কাতারপ্রবাসীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি, যারা এ হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।