ছবি: সংগৃহীত
সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর এবং মো. ফরহাদ নামের দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের দেশের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ থানায়।
বর্তমানে তাদের মরদেহ রিয়াদের সুমাইসি হাসপাতালে রয়েছে বলে জানা গেছে। নিহতদের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:







