শনিবার

১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪ আশ্বিন, ১৪৩৩

ঢাকাই সিনেমার সমালোচিত নায়ক মুন্না খান কাতারে আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১০

আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩৯

শেয়ার

ঢাকাই সিনেমার সমালোচিত নায়ক মুন্না খান কাতারে আটক
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার সমালোচিত নায়ক মুন্না খান কাতারে আটক হয়েছেন। এই বিষয়ে কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ই এম আকাশ, জানান কাতারের দোহা শহর থেকে মুন্না খানকে আটক করে সেখানকার পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

কী সংক্রান্ত অপরাধে মুন্না খানকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে তা নিশ্চিত করতে পারেনি ওই সূত্র। তবে আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মুন্না খানের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে খুদেবার্তা পাঠানো হলেও তাতে এই অভিনেতার সাড়া মেলেনি। তাই মুন্না খানের আটকের বিষয়টি গণমাধ্যমে স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
এ নিয়ে দ্বিতীয়বারের মত কাতারে গ্রেফতার হলেন মুন্না খান ৷