মঙ্গলবার

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩০ ভাদ্র, ১৪৩৩

প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১৫

শেয়ার

প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস
ছবি সংগৃহীত

ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি নির্দেশনা দিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস। চ্যান্সারি নতুন ভবনে স্থানান্তরের কারণে ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কনস্যুলারসেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দূতাবাস, মাসকাটের চ্যান্সারি ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বর্তমান স্থান থেকে নতুন ভবনে স্থানান্তরিত হবে।

ভবন স্থানান্তরের কার্যক্রমের কারণে ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত কনস্যুলারসেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন চ্যান্সারি ভবন থেকে নিয়মিত কনস্যুলারসেবা দেওয়া হবে।

নতুন চ্যান্সারির ঠিকানা

বাংলাদেশ দূতাবাস, মাসকাট, প্লট নম্বর ৫৪৬ (ইউনিট ০০১ ও ইউনিট ০০২), ভিলা নম্বর ৩১২৬ (এ ও বি), স্ট্রিট নম্বর ৩০৪০, আল সারুজ, বাউশার, ওমান।

চ্যান্সারি স্থানান্তরের বিষয়ে সবার সহযোগিতা চেয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।