সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: চীনের রাষ্ট্রদূত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ৩১০ হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযান সাত লাখ ২৯ হাজার টাকার ভারতীয় গরু-মদ জব্দ সারিয়াকান্দিতে এলজিইডির এলসিএস প্রকল্পে ‘নাম বদলের খেলা’, লুটেপুটে খাচ্ছে সিন্ডিকেট স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম হবিগঞ্জে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ভারতে মসজিদ ভাঙতে গিয়ে বিপত্তি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

১০ দিনের ব্যবধানে মালদ্বীপে ৮ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ১০:৫৯

শেয়ার

১০ দিনের ব্যবধানে মালদ্বীপে ৮ বাংলাদেশির মৃত্যু
ছবি সংগৃহীত

মাত্র ১০ দিনের ব্যবধানে মালদ্বীপে বসবাসরত আট বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। গত ২৫ জুলাই থেকে ৩ আগস্টের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এতে দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনের তথ্য অনুযায়ী, নিহতদের বয়স ২১ থেকে ৭০ বছরের মধ্যে। তাদের মধ্যে চারজন স্ট্রোকে, একজন হৃদ্‌রোগে, দুজন কর্মক্ষেত্রের দুর্ঘটনায় এবং একজনের আত্মহত্যা করার আশঙ্কা রয়েছে।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, গত ২৫ জুলাই কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ২৩ বছর বয়সী রবিউল ইসলাম রোশনের মৃত্যু হয়। ২৭ জুলাই হুমায়ুন কবির (৪৫) এবং ২৮ জুলাই মকবুল মিয়া (৪৭) স্ট্রোকে মারা যান। ৩০ জুলাই ডায়াবেটিসজনিত কারণে স্ট্রোকে মারা যান শেখ ফরিদ (৪৫)।

১ আগস্ট কর্মক্ষেত্রে ভুলবশত বিষাক্ত রাসায়নিক তরল থিনার পান করে ২১ বছর বয়সী সুলাইমান মাতাব্বারের মৃত্যু হয়। একই দিনে স্ট্রোকে মারা যান সৈয়দ মোল্লা (৪৪)। এছাড়া ১ আগস্ট বদিউর রহমান (৩৭) এবং ৩ আগস্ট দেলওয়ারা নবী (৭০) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মুত্তাসিম বিল্লাহ জানান, নিহত আটজনের মধ্যে পাঁচজনের মরদেহ ইতোমধ্যে বাংলাদেশে পাঠানো হয়েছে। বাকি মরদেহগুলোও দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিজেদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

মালদ্বীপের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রায় ১ লাখ ৯৬ হাজার বিদেশি নাগরিক বসবাস করেন। স্থানীয় জনসংখ্যার তুলনায় দেশটিতে অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য। এসব বিদেশি নাগরিকের মধ্যে বাংলাদেশিরা অন্যতম বৃহৎ জনগোষ্ঠী।

মালদ্বীপে থাকা কয়েকজন বাংলাদেশি প্রবাসী মনে করেন, পরিবার থেকে দূরে থাকার মানসিক চাপ ও আর্থিক সংকটের কারণে অনেকের মধ্যে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তবে সাম্প্রতিক আটটি মৃত্যুর ক্ষেত্রে প্রতিটির কারণ আলাদাভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও নথির ভিত্তিতে নির্ধারণ করা হচ্ছে।