শুক্রবার

১৭ জুলাই, ২০২৬ ২ শ্রাবণ, ১৪৩৩

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ১৪:০৭

শেয়ার

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক
ছবি সংগৃহীত

মালয়েশিয়ার পাহাং রাজ্যের হাবু এলাকায় পরিচালিত এক অভিযানে ৮১ বাংলাদেশিসহ মোট ১১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। বৃহস্পতিবার (১৬ জুলাই) একটি নির্মাণ প্রকল্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাহাং অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে হাবু এলাকার একটি মিশ্র ভবন নির্মাণ প্রকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১৩ জনকে আটক করা হয়েছে। পরে তাদের পরবর্তী তদন্তের জন্য পাহাং অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট কার্যালয়ে নেওয়া হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ৮১ জন বাংলাদেশি, ২৯ জন ইন্দোনেশীয়, দুজন নেপালি এবং একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ছয়জন নারী।

অভিবাসন বিভাগের বিবৃতিতে জানানো হয়, বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগে ৬১ জন, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার অভিযোগে ২৬ জন, অভিবাসন আইন লঙ্ঘনের একটি পৃথক ধারায় একজন এবং অভিবাসন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আরও ২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিভাগটি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



banner close
banner close