সোমবার

২২ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১৭:১২

শেয়ার

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু
ছবি সংগৃহীত

কাতারের আল শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তারা হলেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত ষষ্ঠ ব্যক্তি একজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় প্রবাসী একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয় আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এই দুর্ঘটনার ঘটনায় নিহতদের পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



banner close
banner close