মঙ্গলবার

১৬ জুন, ২০২৬ ২ আষাঢ়, ১৪৩৩

মালয়েশিয়ায় পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ ৩৯ জন আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ০৯:২৩

শেয়ার

মালয়েশিয়ায় পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ ৩৯ জন আটক
ছবি সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ পাঁচ দেশের মোট ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।

সোমবার (১৫ জুন) সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা বাতু কেভস এলাকার একটি নাইট মার্কেট এবং সেলায়াং বারুর একটি আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন।

অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, বৈধ কাগজপত্র যাচাই, ভিসার শর্ত লঙ্ঘন, অবৈধ অবস্থান এবং অভিবাসন আইন সংক্রান্ত অন্যান্য বিষয় তদন্তের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

অভিবাসন বিভাগ জানায়, অভিযানটি দেশটিতে অবৈধ অভিবাসী ও অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান বিশেষ কার্যক্রমের অংশ। আইন প্রয়োগ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিভাগটি জানিয়েছে।

মালয়েশিয়ায় কর্মরত ও বসবাসকারী বিদেশি নাগরিকদের সবসময় প্রয়োজনীয় অনুমতিপত্র এবং বৈধ ভ্রমণ নথি সঙ্গে রাখতে নিয়মিত সতর্ক করে আসছে দেশটির কর্তৃপক্ষ।



banner close
banner close