শুক্রবার

৮ মে, ২০২৬ ২৫ বৈশাখ, ১৪৩৩

মালয়েশিয়ায় ভারতীয়-বাংলাদেশিসহ ১০ অবৈধ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ মে, ২০২৬ ১৪:২১

শেয়ার

মালয়েশিয়ায় ভারতীয়-বাংলাদেশিসহ ১০ অবৈধ অভিবাসী আটক
ছবি সংগৃহীত

মালয়েশিয়ার কেলান্তান অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে ভারত ও বাংলাদেশের ১০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থা এপিএমএম। মানবপাচারের গোপন রুট ব্যবহারের অভিযোগে বুধবার (৬ মে) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কেলান্তান এপিএমএমের পরিচালক ক্যাপ্টেন কামাল মোহামাদ বলেন, গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে কোটা ভারুর কামপুং কেদাই বুলোহ নদীর তীরে যৌথ অভিযান চালানো হয়।

তিনি জানান, ‘অপস নাগা, অপস দামাই, অপস পেলান্তান মেরাহ এবং অপস তিরিস’ নামে পরিচালিত অভিযানের সময় সুঙ্গাই কেলান্তান জলসীমায় সন্দেহজনক গতিতে চলাচলকারী একটি নৌকা শনাক্ত করা হয়।

কামাল মোহামাদের ভাষ্য অনুযায়ী, রাত ১টা ১৫ মিনিটের দিকে নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটিকে অনুসরণ করেন। পরে নদীর তীরে অভিযান চালিয়ে বিদেশি নাগরিকদের আটক করা হয়।

তবে আটক ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, সে বিষয়ে কর্তৃপক্ষ নিশ্চিত কোনো তথ্য দেয়নি।

এদিকে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



banner close
banner close