মঙ্গলবার

২৮ এপ্রিল, ২০২৬ ১৫ বৈশাখ, ১৪৩৩

ইতালিতে ট্রেন দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী নিহত

কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ১২:৪৭

আপডেট: ২৮ এপ্রিল, ২০২৬ ১২:৪৮

শেয়ার

ইতালিতে ট্রেন দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী নিহত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া কসবার এক প্রবাসী ইতালিতে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহত শফিকুল ইসলাম (৫৫) উপজেলার জাজিসার গ্রামের বাসিন্দা, আব্দুস ছামাদের ছেলে।

রবিবার ইতালির বেরগামো জেলার লেভাতে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়, কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শফিকুল ইসলাম প্রায় ২৭ বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন। প্রবাসে থেকে তিনি পরিবারের আর্থিক দায়িত্ব পালন করছিলেন। তার হঠাৎ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে তার পরিবার এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

নিহতের ভাতিজা সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন প্রবাস জীবনে থাকা তার কাকা কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। বর্তমানে ইতালির একটি হাসপাতালের মর্গে তার মরদেহ রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।



banner close
banner close