বুধবার

৮ এপ্রিল, ২০২৬ ২৫ চৈত্র, ১৪৩২

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অবৈধ ২১ অভিবাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬ ০৭:৫২

আপডেট: ৮ এপ্রিল, ২০২৬ ০৭:৫৩

শেয়ার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অবৈধ ২১ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় মালিকপক্ষ ও কিছু স্থানীয় ব্যক্তি তাদের ভাড়া দেওয়া স্থাপনায় বসবাসরত অবৈধ অভিবাসীদের পরিচয় লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা গোপন করা যায়নি। ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) এক অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন বিদেশিকে গ্রেফতার করে ইমিগ্রেশন বিভাগ।

মালয়েশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি এক বিবৃতিতে জানান, মেরসিং এলাকার নির্মাণস্থল, আবাসিক ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানে জোহর রাজ্যের মেরসিং শাখার এনফোর্সমেন্ট বিভাগের নয়জন কর্মকর্তা অংশ নেন। জনসাধারণের তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কয়েকটি বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ অভিবাসীদের উপস্থিতি শনাক্ত করা হয়।

অভিযানে দেখা যায়, কিছু মালিক ও স্থানীয় ব্যক্তি ভাড়ার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে ভাড়াটিয়াদের প্রকৃত পরিচয় গোপন করার চেষ্টা করছিলেন।

প্রাথমিক তদন্তে ২১ জন বিদেশিকে বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৪ জন ইন্দোনেশিয়ার এবং ৭ জন বাংলাদেশের নাগরিক। এদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close