বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের দোয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ১৩:০৬

শেয়ার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের দোয়া
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুয়ালালামপুরে মসজিদ আল বুখারীতে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মোনাজাতের মাধ্যমে খালেদা জিয়াসহ অন্য নেতারা ও বিএনপির নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। এ সময় মালয়েশিয়া বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সভাপতি আব্দুল জলিল লিটন, সহ-সভাপতি ড. এস এম রহমান তনুসহ অন্য নেতারা।

স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলী খান জুয়েল, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম হেলাল শিকদার, সহ-সভাপতি সোহেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক তারেক সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আল ইমরান, দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন (হৃদয়), প্রচার সম্পাদক মারুফ এলাহী, সহ-আন্তর্জাতিক সম্পাদক মো. আখতারুজ্জামান, নির্বাহী সদস্য পলাশ তালুকদারসহ অন্য নেতারা।

স্বেচ্ছাসেবক দল কুয়ালালামপুর মহানগর শাখার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি এম এম মোজাম্মেল হক প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আখতার গাজী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহিম, সহ-সভাপতি ফুরকান শাহ, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক আলীম উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সোহেল মিয়া, সদস্য শরিফ মিজি ও সোহান খানসহ অন্য নেতারা।



banner close
banner close