বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩০ মাঘ, ১৪৩২

সর্বশেষ
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি আগে ভোট কেন্দ্রে কুকুর দেখা যেত, এখন মানুষ আর মানুষ: সিইসি সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব বিএনপির বিরুধে প্রধান এজেন্টের দাড়ি টেনে ছিড়ে ফেলার অভিযোগ ১১ দলীয় জোটের প্রার্থীর যদি কোনো ষড়যন্ত্র না হয়, তাহলে জয়ের বিষয়ে আমরা আশাবাদী: ডা. তাহের দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি নির্বাচনে ভরাডুবি হবে- এমন হতাশায় একটি দলের কর্মীরা ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়ে দেউলিয়াত্ব প্রকাশ করছে: এহসানুল মাহবুব জুবায়ের

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৪ অভিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ০৯:৪৬

শেয়ার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৪ অভিবাসী আটক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চৌকিট জিএম প্লাজায় অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ ১২৪ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার দুপুরে প্রায় দুই ঘণ্টার অভিযান চালানো হয়। বিশেষ অভিযানে সহযোগিতা করে মালয়েশিয়া কোম্পানি কমিশন (এসএসএম), কুয়ালালামপুর ভোক্তাবিষয়ক মন্ত্রণালয় (কেপিডিএনকেএল) এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)।

যৌথ অভিযানে বহু বিদেশি দৌড়ে পালানোর চেষ্টা করেন। কেউ কেউ দোকানের ভেতরে লুকিয়ে পড়েন, আবার কেউ গ্রাহক সেজে রেহাই পাওয়ার চেষ্টা করেন। অভিযানের সময় জরুরি সিঁড়ি ও লিফট ব্যবহার করে পালাতে চাওয়া কয়েকজন বিদেশিকে নজরে আনে কর্তৃপক্ষ।

অভিযানে পাকিস্তানি নাগরিক মুনিরকে আটক করা হয়। তিনি ইউএন কার্ড দেখালেও তা গত বছরের অক্টোবরেই মেয়াদোত্তীর্ণ হয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সাওপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে মোট ২০৫ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২০ থেকে ৫৯ বছর বয়সী পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের ১২৪ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

তিনি বলেন, অভিযোগগুলোর মধ্যে রয়েছে, বৈধ কাগজপত্র না থাকা, ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া, এগুলো ইমিগ্রেশন আইন ৬(১)(সি) ও ১৫(১)(সি) অনুযায়ী অপরাধ।

অভিযানে ডিবিকেএল ছয়টি কম্পাউন্ড এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও বিদেশি শ্রমিক রাখার দায়ে একটি দোকান বন্ধের নোটিশ দেয়। আটক বিদেশিদের জিজ্ঞাসাবাদের জন্য জালান দুতায় অবস্থিত কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নেয়া হয়েছে।



banner close
banner close