মঙ্গলবার দি ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (IEB) ওভারসীস চ্যাপ্টার আবুধাবি এবং এনআরবি ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস ইউএই-এর যৌথ উদ্যোগে এ সেশনের আয়োজন করা হয়। আবুধাবিস্থ বাংলাদেশ সমিতি ইউ এ ই এর প্রধান কার্যালয়ে এন আর বি ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস আবুধাবি শাখার সভাপতি প্রকৌশলী এ কে এম নিজাম উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন আই ই ব আবুধাবি চ্যাপ্টার সেক্রেটারি প্রকৌশলী আমজাদ হোসেন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এন আর বি ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ গ্রীন বিল্ডিং একাডেমি এবং অ্যাশরে বাংলাদেশ চ্যাপ্টার সভাপতি মোহাম্মদ আল ইমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন আবুধাবির খলিফা ইউনিভার্সিটি প্রফেসর ড. মতিউর রহমান এবং আই.ই.বি ওভারসিজ চ্যাপ্টার আবুধাবির চাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আবু এস্কান্দার। এতে স্বাগত বক্তব্য রাখেন আই ই বি এর ইউ এ ই চ্যাপ্টার সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আলী এবং এন আর বি ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস আবুধাবি শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রকৌশলী লুৎফর রহমান, প্রকৌশলী শাহাদাত হোসেন, শারমিন আকতার, প্রকৌশলী মোরশেদুল ইসলাম, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, পারভীন আক্তার জলী এবং মুকলেছুর রহমানসহ অনেকে।
টেকনিক্যাল সেশনটি অভ্যন্তরীণ পরিবেশগত মানের সাথে সম্পর্কিত আলোক নকশায় সমসাময়িক চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী সমাধান নিয়ে আলোচনার জন্য একটি বিস্তৃত প্ল্যাটফর্ম প্রদান করেছে।
এই অনুষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশী ইঞ্জিনিয়ারিং সম্প্রদায়ের মধ্যে পেশাদার উন্নয়ন এবং প্রযুক্তিগত উৎকর্ষতা প্রচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে, বিশেষ করে টেকসই ভবন নকশা এবং অভ্যন্তরীণ পরিবেশগত মানের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে।
আরও পড়ুন:








