বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

কুয়েতে সাঁড়াশি অভিযান; প্রায় ২৯ হাজার প্রবাসীকে দেশে ফেরত

কুয়েত প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫ ০৬:১৮

শেয়ার

কুয়েতে সাঁড়াশি অভিযান;  প্রায় ২৯ হাজার প্রবাসীকে দেশে ফেরত
কুয়েতে সাঁড়াশি অভিযান

কুয়েতে চলতি বছর অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে বিভিন্ন দেশের প্রায় ২৮ হাজার ৯৮৪ জন প্রবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম আরব টাইমস-এর প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে নারী পুরুষ উভয়ই রয়েছেন। তাদের মধ্যে অধিকাংশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে কালো তালিকাভুক্ত করা হয়েছে, ফলে ভবিষ্যতে তারা নতুন ভিসায় কুয়েতে প্রবেশ করতে পারবেন না।

কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটককৃতদের বিরুদ্ধে আবাসন শ্রম আইন লঙ্ঘন, পলাতক থাকা, মাদক বেচাকেনা, অবৈধ ভিসা বাণিজ্য, অননুমোদিত ব্যবসা পরিচালনা এবং পতিতাবৃত্তিসহ নানা ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মিসরসহ একাধিক দেশের নাগরিক রয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কুয়েতি সমাজকে সুরক্ষা দিতে ধরনের অভিযান অব্যাহত থাকবে।