রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

প্যারিসে নজরুল সেন্টারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ১১:২৫

শেয়ার

প্যারিসে নজরুল সেন্টারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত

প্যারিসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার-এর ২৪ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

জাতীয় কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম এই কমিটি অনুমোদন দেন।

সভাপতি নির্বাচিত হয়েছেন কবি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হক। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চৌধুরী রেজাউল হায়দার, জাকির খান ও দেলোয়ার হোসেন লিপু।

কমিটিতে সাংগঠনিক, প্রচার, সাংস্কৃতিক, শিক্ষা, অভিবাসন ও আন্তর্জাতিকসহ বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্তদের মনোনয়ন দেয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এ কমিটি প্রবাসে নজরুল চর্চা ও সাংস্কৃতিক কার্যক্রমে নতুন গতি আনবে এবং আন্তর্জাতিক পর্যায়ে নজরুলকে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।



banner close
banner close