বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি ব্যবসায়ী ও পাইলটের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুন, ২০২৫ ১২:৫৫

শেয়ার

কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি ব্যবসায়ী ও পাইলটের মৃত্যু
ছবি: সংগৃহীত

কানাডার অন্টারিওর একটি হ্রদে নৌকা ডুবে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিবের মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্র তাদের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সময় রোববার অন্টারিওর প্রদেশের লিনজি শহরের একটি কটেজ সংলগ্ন হ্রদে ঘুরতে গিয়ে প্রাণ হারান তারা।

পরিবার সূত্রে জানা গেছে, কাওয়ার্থা লেকে পারিবারিক এক ভ্রমণের সময় আব্দুল্লাহিল রাকিব ও গুড্ডু বোট নিয়ে লেকে ঘুরতে বের হন। এ সময় তাদের বোটটি উল্টে যায়।

স্থানীয় অন্টারিও পুলিশের মেরিন টিম, পুলিশের ফায়ার টিম এবং এভিয়েশন টিম ঘটনাস্থলে পৌছে তাদের মরদেহ উদ্ধার করেছে।