মঙ্গলবার

১৩ জানুয়ারি, ২০২৬ ২৯ পৌষ, ১৪৩২

মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোরণ: তিন বাংলাদেশি দগ্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪ ১৯:০৭

শেয়ার

মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোরণ: তিন বাংলাদেশি দগ্ধ
মালয়েশিয়ায় কারখানায় আগুন। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার এসআইএলসি শিল্প পার্কে একটি রাসায়নিক পণ্যের গুদামসহ চারটি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন।

স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে বিস্ফোরণের পর আগুন লাগে ওই কারখানাগুলোতে। বাংলাদেশি শ্রমিকরা দগ্ধ হলেও কারখানা থেকে বের হতে সক্ষম হন।

ইস্কান্দার পুতেরি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের অপারেশন কমান্ডার মোহাম্মদ ফয়েজ সুলেমান জানিয়েছেন, বেলা ১১টা ৩৩ মিনিটে তাদের এই অগ্নিকাণ্ডের বিষয়ে জানানো হয়।

যে তিন বাংলাদেশি দগ্ধ হয়েছেন তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চার ঘণ্টা চেষ্টার পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। গুদামে পেইন্ট থিনার থাকায় তা থেকে আরও বিপদের আশঙ্কা রয়েছে।



banner close
banner close