সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

৫৭ বাংলাদেশিকে আরব আমিরাত প্রেসিডেন্টের ক্ষমা, দ্রুতই দেশে ফেরার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৩৭

শেয়ার

৫৭ বাংলাদেশিকে আরব আমিরাত প্রেসিডেন্টের ক্ষমা, দ্রুতই দেশে ফেরার সম্ভাবনা
ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে প্রবাসী বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত

স্বৈরাচার হাসিনার জুলাই গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভের কারণে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতের দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দ্রুতই তাদের বাংলাদেশে পাঠানো হবে।

মঙ্গলবার সকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা জানান, যা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।