টক-ঝাল ও মিষ্টি বিটরুটের সালাদ স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। সময় পেলেই আপনি বিটরুটের সালাদ কিংবা জুস খাওয়ার চেষ্টা করবেন। বাসায় খুব সহজে তৈরি করতে পারেন বিটরুটের সালাদ। মাঝারি আকারের বিটরুট, ক্রিম, সরিষা বাটা। এই সুস্বাদু সালাদ তৈরির সহজ উপকরণ ও নিয়ম দেওয়া হলো। জেনে নেওয়া যাক, কীভাবে তৈরি করবেন রেসিপি।
উপকরণ
মাঝারি আকারের চারটি বিটরুট। পুদিনা পাতা কুচি চার-পাঁচটি। ক্রিম ৬০ গ্রাম। সরিষা বাটা এক চা চামচ। কাঠবাদাম কুচি তিন-চারটি। গোলমরিচের গুঁড়ো সামান্য। ধনেপাতা কুচি দুই টেবিল চামচ। লবণ স্বাদমতো।
প্রণালি
প্রথমে বিটরুট সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোট টুকরো কিংবা কুচি করে নিন। এরপর একটি পাত্রে ক্রিম ও সরিষা বাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রিত ক্রিমের সঙ্গে সেদ্ধ করা বিটরুট, গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে আলতোভাবে মেশান। ওপরে ধনেপাতা কুচি, পুদিনাপাতা কুচি ও কাঠবাদাম কুচি ছড়িয়ে দিন। এবার স্বাস্থ্যকর বিটরুটের সালাদ ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
আরও পড়ুন:








