শনিবার

২৮ মার্চ, ২০২৬ ১৪ চৈত্র, ১৪৩২

গরমের জন্য শসা দিয়ে স্বাস্থ্যকর ও মজাদার সালাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ১১:০৫

শেয়ার

গরমের জন্য শসা দিয়ে স্বাস্থ্যকর ও মজাদার সালাদ
ছবি সংগৃহীত

গরমের দিনে হালকা ও স্বাস্থ্যকর খাবার খেতে চাইলে শসার সালাদ একদম উপযুক্ত। শুধু শসা, টমেটো বা পেঁয়াজ কেটে থালায় সাজানো নয়, এর সঙ্গে নানা ধরনের উপাদান মিশিয়ে পুষ্টিকর ও স্বাদযুক্ত সালাদ বানানো যায়। আজকাল অনেকেই স্বাস্থ্য সচেতন হওয়ায় অফিসের টিফিন বা ঘরের খাবারে সালাদ বেছে নিচ্ছেন।

নিম্নলিখিত রেসিপিগুলো সহজ ও দ্রুত প্রস্তুত করা যায়:

১. শসা-দই সালাদ

শসা, টমেটো, ক্যাপসিকাম, গাজর ও বিন কেটে হালকা ভাপে রাখুন। গোলকাকার শসা মিশিয়ে ড্রেসিং হিসেবে ফেটানো দই ব্যবহার করুন। প্যানে সামান্য তেল গরম করে সরষে ফোড়ন, কারিপাতা, পেঁয়াজ ও লংকা মিশিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে সালাদের ওপর ঢেলে দিন।

২. শসা-পিনাট বাটার সালাদ

লম্বা ফালি করে কাটা শসার সঙ্গে স্প্রিং অনিয়ন মিশিয়ে নিন। ড্রেসিং হিসেবে ১ চামচ পিনাট বাটার, ১ চামচ ভিনিগার, সয়াসস ও গোলমরিচ ফেটিয়ে সালাদে মিশিয়ে দিন।

৩. শসা-ভুট্টার সালাদ

কুচনো শসা, সেদ্ধ মিষ্টি ভুট্টার দানা, পেঁয়াজ ও লংকা মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে কাঠবাদাম বা সূর্যমুখী বীজও ব্যবহার করতে পারেন।

৪. থাই ক্রাঞ্চি শসার সালাদ

গোল গোল করে কাটা শসা, লাল বা হলুদ বেল পেপার, ভাজা চিনাবাদাম ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন। ড্রেসিং হিসেবে লেবুর রস, মধু, সামান্য চিলি ফ্লেক্স ও সয়াসস ব্যবহার করুন।

৫. প্রোটিন সমৃদ্ধ সালাদ

শসা, টমেটো, পেঁয়াজ কেটে নিন। কালো অলিভ, পনির বা চিজ কিউব করে মিশিয়ে ড্রেসিং হিসেবে অলিভ অয়েল, লেবুর রস ও অরেগানো ব্যবহার করুন। চাইলে শুধু লবণ, লেবুর রস ও গোলমরিচ দিয়েও খেতে পারেন।

এই সব সালাদ গরমের দিনে পেট ঠান্ডা রাখবে, স্বাস্থ্যকর এবং দ্রুত তৈরি করা যায়।



banner close
banner close