দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগী
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৭৩ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনা বিভাগে ২০১ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ১৪৫ জন, সিলেট বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ৭১ জন রয়েছেন।
চলতি বছরে মৃত্যু ৫০২ জনের
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫০২ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১০৭ জনে।
আরও পড়ুন:







