মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলার অভিযোগের মধ্যে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) রাতে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে খালেদা খাতুন নামে ওই রোগীর মৃত্যু হয়। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ করেন স্বজনরা।
বারবার ডাকলেও রোগীকে দেখতে আসেননি কেউ
নিহতের পরিবারের অভিযোগ, খালেদা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে বারবার নার্স ও চিকিৎসকদের ডাকা হয়। কিন্তু কেউ তাঁকে দেখতে আসেননি। প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেন স্বজনরা।
খালেদা খাতুন মেহেরপুর শহরের ক্যাশব পাড়ার রিপন আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
স্বজনদের বিক্ষোভে হাসপাতালে উত্তেজনা
রোগীর মৃত্যুর পর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ঘেরাও করেন। এ সময় তাঁরা কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর চড়াও হন। এতে হাসপাতাল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে খালেদা খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে ওঠা অবহেলার অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:







