রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

হামের উপসর্গে আরও আট জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ৫৭২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৬:০১

শেয়ার

হামের উপসর্গে আরও আট জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ৫৭২
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এই রোগের উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১৫৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৪১৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী— চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০৯ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু।

এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৫ হাজার ২৬৯ জন।

এ সময়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১২ হাজার ৪০২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।