শনিবার

৩১ অক্টোবর, ২০২৬ ১৬ কার্তিক, ১৪৩৩

দেশে ডেঙ্গুতে এক মাসে ১৭৪ জনের মৃত্যু; আক্রান্ত ৫৬ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ২০:০৮

শেয়ার

দেশে ডেঙ্গুতে এক মাসে ১৭৪ জনের মৃত্যু; আক্রান্ত ৫৬ হাজারের বেশি
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৬০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮১ জন, বরিশালে ২৩৪ জন, খুলনায় ২২৮ জন, রাজশাহীতে ১৪৯ জন, ময়মনসিংহে ৭০ জন এবং রংপুর বিভাগে ৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪১৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯৭ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া খুলনা বিভাগে ৭৯ জন, চট্টগ্রামে ৪২ জন, ময়মনসিংহে ৩৩ জন, বরিশালে ২৯ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে আটজন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।