মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ১১ প্রাণহানি; চলতি বছরে মৃত্যু ছুঁয়েছে ৪০০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১৮:১৭

শেয়ার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ১১ প্রাণহানি; চলতি বছরে মৃত্যু ছুঁয়েছে ৪০০
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে চলতি বছরে মৃত্যুর সংখ্যা ৪০০ ছুঁয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণ কেড়ে নিয়েছে এডিস মশাবাহিত এ রোগ, যা চলতি বছরে সর্বোচ্চ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭১ জন। আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৮ হাজার ২৩৭। এদের মধ্যে ১ লাখ ২২ হাজার ৪২২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর ৬ হাজার ৪১৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪১ জন, খুলনা বিভাগে ২৫০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ১১২ জন, বরিশাল বিভাগের ২১৭ জন এবং সিলেট বিভাগে ২৬ জন আক্রান্ত হয়েছেন।