সোমবার

২৬ অক্টোবর, ২০২৬ ১১ কার্তিক, ১৪৩৩

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয় জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ১৬:০২

শেয়ার

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয় জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৬৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ১২৯। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনে। আর নিশ্চিত হাম হয়েছে ২৩ হাজার ৪৭৮ জনের।