সোমবার

১২ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

দেশে ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি দুই হাজার ১৬৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ১৮:২১

শেয়ার

দেশে ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি দুই হাজার ১৬৭
ছবি: সংগৃহীত

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে। এ নিয়ে চলতি বছর মোট ৩০৭ জনের মৃত্যু হলো।

এই সময়ে হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন দুই হাজার ১৬৭ জন। এর ফলে এই বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ৪৪২ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫ হাজার ৩৩১ জন।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে, মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৩০৭ জনের মধ্যে নারী ৫১ দশমিক ৩ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ৭ শতাংশ।