শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

হাম ও উপসর্গে আরও আট জনের মৃত্যু; মোট প্রাণহানি এক হাজার ১২২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬ ১৬:২১

শেয়ার

হাম ও উপসর্গে আরও আট জনের মৃত্যু; মোট প্রাণহানি এক হাজার ১২২
ছবি: সংগৃহীত

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১২২। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এই ২৪ ঘণ্টায় ৪৩ জনের হাম শনাক্ত হয়েছে এবং এক হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৬৬৬ জন এবং মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৫ হাজার ১৯৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।