সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ৩১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০৬

শেয়ার

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ৩১০
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১০ জন।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৯৮ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এর আগে, গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) হাম উপসর্গে সারাদেশে ৯ জন শিশুর মৃত্যু হয়। এদিন নতুন রোগী শনাক্ত হয় ১ হাজার ৩৪১ জন।