শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও তিন মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫১

শেয়ার

হামের উপসর্গ নিয়ে আরও তিন মৃত্যু
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৯৮৩ শিশুর মৃত্যুর হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে ১০১ শিশু। অর্থাৎ এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মোট মৃত্যু সংখ্যা ১ হাজার ৮৪ জনে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ১৫ জনের।

এছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন হাসপাতাল ছেড়েছে।