রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

আদাবরে যাত্রা শুরু করলো DPRC-এর নতুন শাখা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৫

আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৫

শেয়ার

আদাবরে যাত্রা শুরু করলো DPRC-এর নতুন শাখা
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে Dhaka Pain Physiotherapy & Rehabilitation Center (DPRC) Ltd-এর নতুন শাখা।

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন এ শাখায় রোগীদের জন্য আধুনিক ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা কার্যক্রম শুরু হয়েছে।

DPRC-এর আদাবর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মোঃ সফিউল্যাহ্ প্রধান। উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীর আদাবর ও আশপাশের এলাকার মানুষের জন্য DPRC-এর ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা আরও সহজলভ্য করার নতুন অধ্যায়ের সূচনা হলো।

আদাবর ও আশপাশের এলাকার মানুষের কাছে মানসম্মত ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যেই DPRC-এর এই নতুন শাখা চালু করা হয়েছে। এখানে দক্ষ ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে রোগীর শারীরিক অবস্থা ও সমস্যার ধরন মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা গ্রহণের ব্যবস্থা রয়েছে।

নতুন শাখাটিতে আধুনিক ফিজিওথেরাপি মেশিন ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে। কোমর ও ঘাড় ব্যথা, PLID ও PCID, সায়াটিকা, হাঁটু ও বিভিন্ন জয়েন্টের ব্যথা, ফ্রোজেন শোল্ডার, স্ট্রোক-পরবর্তী শারীরিক জটিলতা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি এবং বিভিন্ন মাংসপেশি ও হাড়-জয়েন্টের সমস্যায় ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা প্রদান করা হবে।

রোগীদের গোপনীয়তা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনায় রেখে আদাবর শাখায় পুরুষ ও নারী রোগীদের জন্য পৃথক চিকিৎসা কক্ষের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পুরুষ রোগীদের জন্য পুরুষ এবং নারী রোগীদের জন্য নারী ফিজিওথেরাপিস্টের মাধ্যমে সেবা গ্রহণের সুযোগ রাখা হয়েছে।

DPRC কর্তৃপক্ষ জানায়, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ে আদাবর শাখায় মানসম্মত ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। নতুন এ শাখার মাধ্যমে আদাবর, মোহাম্মদপুর ও আশপাশের এলাকার মানুষ আরও সহজে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

DPRC Adabor Branch প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

ঠিকানা: হাউস-০১, রোড-১১, মোহাম্মদী হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭।

যোগাযোগ: 01351-158559, 01351-158560