শনিবার

১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৮ ভাদ্র, ১৪৩৩

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৮

শেয়ার

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৯ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯১৯ জন মারা গেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৮৫৫ জন।

এর আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) একদিনে ৩ জনের মৃত্যু হয়। একই সময়ে মোট ১ হাজার ১২ জন নতুন হামে আক্রান্ত হয়।