বুধবার

৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৫ ভাদ্র, ১৪৩৩

হাম উপসর্গে দুই জনের মৃত্যু; নতুন রোগী এক হাজার ২৩৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫৫

আপডেট: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫৫

শেয়ার

হাম উপসর্গে দুই জনের মৃত্যু; নতুন রোগী এক হাজার ২৩৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৩৬ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৯ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গে ৮৯৯ জন।