সোমবার

৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র, ১৪৩৩

ময়মনসিংহে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু; বাড়ছে মৃত্যুর সংখ্যা

শফিক সরকার, ময়মনসিংহ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৩

আপডেট: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৫

শেয়ার

ময়মনসিংহে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু; বাড়ছে মৃত্যুর সংখ্যা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সোমবারও এক ডেঙ্গু রোগির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে ১৩ জন ডেঙ্গু রোগ নিয়ে চিকিৎসা অবস্থায় মারা গেছেন। দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগির সংখ্যাও । ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন । দিন দিন রোগির সংখ্যা বাড়ায় ডেঙ্গু ওয়ার্ডে জায়গা নেই। বারান্দায় মশারি ছাড়াই রোগি ভর্তি রয়েছে। এতে আতঙ্ক বাড়ছে রোগির স্বজনদের মাঝে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৮শ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৩ জন।

ভর্তি রোগির স্বজনরা বলেন, ওয়ার্ডের ভেতরে জায়গা না হওয়ার বারান্দায় দুই সারি করে রোগি ভর্তি করা হয়েছে। এতে চরম আতঙ্কে রয়েছেন রোগির স্বজনরা। এছাড়া বারান্দায় দুই সারি হওয়ায়, মাঝখান দিয়ে রোগির টলি যাওয়ায় রোগিরা ঘুমাতে পারছে না।

ওয়ার্ডের ভেতরে মোখলেছ নামে এক রোগি বলেন, তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন এবং নিয়মিত চিকিৎসকরা তাদের খোঁজ খবর নিচ্ছেন। তবে তারা এই ভয়ানক রোগ আতঙ্ক রয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই ওঠানামা করছে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, হাসপাতালে ধারন ক্ষমতার চেয়ে চারগুন রোগি বেশি ভর্তি রয়েছে।। একদিকে হাম আর অন্যদিকে ডেঙ্গু রোগিনহওয়ায় অন্যানঢ় রোগি নিয়ে চিকিৎসকরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। এর পরও তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে এই কর্মকর্তা জানান।