সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয় জনের প্রাণহানি, আক্রান্ত এক হাজার ২৫৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ১৬:২৯

শেয়ার

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয় জনের প্রাণহানি, আক্রান্ত এক হাজার ২৫৬
ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশু প্রাণ হারিয়েছে। একই সময়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৫৬ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৯৭৩ জনের প্রাণহানি হয়েছে।

এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮৭৪ জন।