শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ১৭:০১

আপডেট: ২৮ আগস্ট, ২০২৬ ১৭:১৪

শেয়ার

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশু প্রাণ হারিয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি ৯৬০।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

প্রতিবেদন অনু্যায়ী— ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শুধু সিলেট বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে দেশের অন্য অঞ্চলে আরও ২ শিশুর প্রাণহানি হয়েছে। এ সময়ে নতুন করে আরও ১ হাজার ১শ' ৭০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৬০ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮৬১ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।