সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫০ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়– গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে ১০২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৪ জন, খুলনা বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে আটজন এবং সিলেট বিভাগে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৩৮০ জন। এর মধ্যে ৬১ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ২ শতাংশ নারী রয়েছেন।
আর চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ২১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে।
আরও পড়ুন:







