বৃহস্পতিবার

২০ আগস্ট, ২০২৬ ৫ ভাদ্র, ১৪৩৩

হাম উপসর্গে আরও তিন শিশুর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১৮:৪৯

শেয়ার

হাম উপসর্গে আরও তিন শিশুর প্রাণহানি
ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গে ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭২ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার চার জন এবং গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৪৬ হাজার ৭১৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৮ জন, গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ১৪৪ জন।

গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৮ হাজার ২৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ২৩ হাজার ৬৮৪ জন।

গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮২৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।



banner close
banner close