শুক্রবার

১৪ আগস্ট, ২০২৬ ৩০ শ্রাবণ, ১৪৩৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে চার জনের প্রাণহানি, আক্রান্ত এক হাজার ১৫৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ১৭:২৪

আপডেট: ১৪ আগস্ট, ২০২৬ ১৭:৩২

শেয়ার

২৪ ঘণ্টায় হাম উপসর্গে চার জনের প্রাণহানি, আক্রান্ত এক হাজার ১৫৯
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এরমধ্যে হামে আক্রান্ত ১ হাজার ১৫৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে ১৮৭ শিশু এবং সন্দেহজনক হামে ৯৭২ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৪৮ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৭৩০। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২২ হাজার ৭৯৪ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৪০ রোগী।

এছাড়াও, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৮৯৪ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৭৯৫ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।



banner close
banner close