বৃহস্পতিবার

১৩ আগস্ট, ২০২৬ ২৯ শ্রাবণ, ১৪৩৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের প্রাণহানি, শনাক্ত ৬৯৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১৮:২৮

শেয়ার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের প্রাণহানি, শনাক্ত ৬৯৩
ছবি: সংগৃহীত

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৬৯৩ জনের।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৯৩৩ জন।

অন্যদিকে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৫ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ২৪৩ জন।



banner close
banner close