বুধবার

১২ আগস্ট, ২০২৬ ২৮ শ্রাবণ, ১৪৩৩

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১৬:৩১

শেয়ার

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫
ছবি: সংগৃহীত

সারাদেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৮৫ জনের। এর মধ্যে হামের উপসর্গে ৭৮৬ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৪১ জন এবং গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন। আর ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৪ জন, গত ১৫ মার্চ থেকে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ১৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন।



banner close
banner close