মঙ্গলবার

১১ আগস্ট, ২০২৬ ২৭ শ্রাবণ, ১৪৩৩

হাম উপসর্গে আরও দুই শিশুর প্রাণহানি, নতুন আক্রান্ত ৯৭৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ১৬:৫৮

শেয়ার

হাম উপসর্গে আরও দুই শিশুর প্রাণহানি, নতুন আক্রান্ত ৯৭৯
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৯ শিশু।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮২ জনের। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ ঝরেছে আরও ৯৮টি শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৮৮০টি শিশুর।



banner close
banner close