সোমবার

৩ আগস্ট, ২০২৬ ১৯ শ্রাবণ, ১৪৩৩

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬ ১৮:০৭

শেয়ার

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮০ জন।

সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মারা গেছে ৭৫১ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৬ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮৪৭।

এর আগে, রবিবার সারাদেশে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয় এবং এই সময়ে নতুন করে আক্রান্ত হয় ১ হাজার ১৩৭ জন আক্রান্ত হয়।



banner close
banner close