বুধবার

১২ আগস্ট, ২০২৬ ২৮ শ্রাবণ, ১৪৩৩

টানা বৃষ্টিতে ফরিদপুর মেডিকেলে হাঁটুপানি, দুর্ভোগে রোগীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১৮:০৫

শেয়ার

টানা বৃষ্টিতে ফরিদপুর মেডিকেলে হাঁটুপানি, দুর্ভোগে রোগীরা
ছবি সংগৃহীত

টানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে হাঁটুপানি জমে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি ও পানি নিষ্কাশনে বাধার কারণে হাসপাতালের পুরোনো ভবনসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের পুরোনো ভবনের জরুরি বিভাগের সামনেও পানি ঢুকে পড়েছে। ফলে জরুরি চিকিৎসা নিতে আসা গুরুতর রোগীদের নোংরা ও দূষিত পানি মাড়িয়েই হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে।

রোগীর স্বজনরা জানান, সকালের বৃষ্টির পর থেকেই হাসপাতালের নিচতলায় পানি জমে থাকে। এতে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে। তাদের অভিযোগ, হাসপাতালের ভেতরে দূষিত পানি জমে থাকায় রোগীদের স্বাস্থ্যঝুঁকিও বেড়েছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান জলাবদ্ধতার বিষয়টি নিশ্চিত করে বলেন, বড় ধরনের বৃষ্টি হলেই হাসপাতালে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। হাসপাতালের বাইরের পানি নিষ্কাশন লাইনে সমস্যা এবং পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে এ জলাবদ্ধতা তৈরি হয়েছে। তিনি দ্রুত সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর উদ্যোগ কামনা করেন।



banner close
banner close