বৃহস্পতিবার

৯ জুলাই, ২০২৬ ২৫ আষাঢ়, ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ১৮:২৮

আপডেট: ৯ জুলাই, ২০২৬ ১৮:৫০

শেয়ার

হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর প্রাণহানি
ছবি: সংগৃহীত

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৮ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৫৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে; সবমিলিয়ে প্রাণহানির সংখ্যা ৭৪৭ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ আট হাজার ৯৯৮ জন। আর নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩ হাজার ১৯৮ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৩১ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৮ হাজার ৪১৯ রোগী।



banner close
banner close