বুধবার

৮ জুলাই, ২০২৬ ২৪ আষাঢ়, ১৪৩৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ২৫১ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১৮:৩০

শেয়ার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ২৫১ জন
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। একইসঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫১ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশাল ও খুলনা বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন করে মারা গেছে।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২২ জন মারা গেছেন। এছাড়াও, ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৫৭ জনের।

প্রসঙ্গত, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৬০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।



banner close
banner close