সারাদেশে ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। তাতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৬১৯ জন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ৯৩ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৭১২টি শিশু মারা গেছে।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৪১ জন এবং ১১৬ শিশুর নিশ্চিত হামের সংক্রমণ হয়েছে।
এ সময়ে ৮৮৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৬৫টি শিশু।
আরও পড়ুন:








