আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের বিষয়ে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর বক্তব্যের সাথে নিজেদের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার বিকেলে রাজধানীর বড় মগবাজারস্থ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকার ২ বড় মগবাজার এলাকায় অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ হওয়ার বিষয়টি কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বক্তব্য ছড়িয়ে পড়েছে। এসব বক্তব্যের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রতবোধ করছে। প্রকাশিত এই সকল বক্তব্যের সাথে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক-কোম্পানী অ্যাফেয়ার্স তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিষ্ঠানটি সর্বদা দেশের প্রচলিত আইন এবং সরকারের নির্ধারিত নিয়ম-শৃঙ্খলার প্রতি যত্নবান ও শ্রদ্ধাশীল। হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশিত ওই সব বিভ্রান্তিকর তথ্যের দায়ভার গ্রহণ করবে না বলে বিজ্ঞপ্তিতে পরিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন:








