শনিবার

১৩ জুন, ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ২১:৪৬

আপডেট: ১৩ জুন, ২০২৬ ২১:৪৭

শেয়ার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে বৃদ্ধের মৃত্যু
ছবি সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর চিকিৎসাসেবা বন্ধ থাকায় নির্ধারিত সময়ে ডায়ালাইসিস করাতে না পেরে কামাল মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামাল মিয়া রাজধানীর খিলগাঁওয়ের আদর্শবাগ আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘ দেড় বছর ধরে তিনি আদ্-দ্বীন হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস করাচ্ছিলেন।

জানা গেছে, শনিবার কামাল মিয়ার ডায়ালাইসিসের পূর্বনির্ধারিত শিডিউল ছিল। হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় তার স্বজনরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সেবা দিতে অপারগতা জানানো হয় এবং সরকার নির্ধারিত অন্য ছয়টি হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। তবে অন্য কোনো হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

নিহতের স্ত্রী জানান, তার স্বামী নিয়মিত ডায়ালাইসিস সেবা পাচ্ছিলেন। হাসপাতালে ছয় শিশুর মৃত্যুকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়েছে, তার জেরে তার স্বামীও প্রাণ হারিয়েছেন এবং তাদের দুই সন্তান এতিম হয়েছে।

উল্লেখ্য, আদ্-দ্বীন হাসপাতালে সম্প্রতি ছয় শিশুর মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ হাসপাতালটির লাইসেন্স বাতিল করে চিকিৎসাসেবা বন্ধ করে দেয়। এর ফলে হাসপাতালটির নিয়মিত রোগীরা চরম বিপাকে পড়েছেন।



banner close
banner close